• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৫৮:১০ (02-Jul-2026)
  • - ৩৩° সে:
আনুষ্ঠানিকভাবে সারাদেশে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে সারাদেশে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের ৬৪ জেলায় আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ ২ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বিস্তৃতভাবে তুলে ধরতে হবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।তিনি আরও বলেন, নানা আয়োজনের মাধ্যমে এটিকে কাজে লাগিয়ে সারাদেশে জেলা-উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছরজুড়ে সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি।এর আগে, এক অনুষ্ঠানে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত 'নজরুল বর্ষ' ঘোষণা করেন প্রধানমন্ত্রী।সূত্র: যমুনা টিভি