• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:২২:২৪ (09-Mar-2026)
  • - ৩৩° সে:
সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২

সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ ১০ জন মাদক কারবারি এবং অন্যান্য অপরাধের জড়িত ২ জনসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ১২ জনকে আটক করা হয়। ‎আসামিরা হলেন- মো. সাঞ্জু, মো. কাউসার, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর, শাহিদা বেগম, শাহনাজ বেগম, তারেক হোসেন, হেলেনা আক্তার,আলী নূর।আসামিদের থেকে ৪৪০ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ৩২,৮০০/ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।এছাড়াও ডাকাতির মামলায় ১ জন এবং গ্রেফতারি ওয়ারেন্ট মূলে ১ জনসহ সর্বমোট ১২ জন আসামিকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে। মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।