• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:০৯ (04-May-2026)
  • - ৩৩° সে:
কুমিল্লায় চার কোটি টাকার অবৈধ ও অনুপযোগী পণ্য ধ্বংস

কুমিল্লায় চার কোটি টাকার অবৈধ ও অনুপযোগী পণ্য ধ্বংস

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অন্তত চার কোটি টাকা মূল্যের এসব মালামাল ধ্বংস করা হয়।১৫ এপ্রিল বুধবার সকাল ১১টায় এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, অবৈধ ওষুধ এবং আইএমই নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন।কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।