• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ

যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি কর্মচারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা কর্মসূচি থেকে সরে যাবেন না। অতীতে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তারা ক্ষুব্ধ বলে জানান।এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন করা হলেও গেজেট প্রকাশ না করাকে সরকারি কর্মচারীদের প্রতি অবিচার হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।