• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:০৫ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
দিল্লি থেকে ঢাকায় ফিরলেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দিল্লি থেকে ঢাকায় ফিরলেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ডেস্ক রিপোর্ট: ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগের পর সরকারি সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা দিল্লির ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।সরকারি সূত্রের বরাত দিয়ে আজকের পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।জানা যায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল উপদেষ্টা জাহেদ উর রহমানের।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের বিষয়ে গত ১২ জুন বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) মাধ্যমে অবহিত করেছিল। পাশাপাশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনেও যোগাযোগ করেন।তথ্য অনুযায়ী, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তাকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এবং আটকে রাখেন বলে অভিযোগ ওঠে।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এই ঘটনাকে ‘অসামঞ্জস্যপূর্ণ ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছে।