অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু, মিলছে বাসের টিকেটও
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আজ ৩ মার্চ মঙ্গলবার সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে আলাদা সময়ে টিকিট ছাড়া হচ্ছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।কোন দিনে কোন টিকিট ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত যথাক্রমে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট ছাড়া হবে।বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচঈদে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া (মোট ১০টি) বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে।যেভাবে কিনবেন টিকিটরেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ব্যক্তিগত তথ্য দিয়ে মোবাইলে প্রাপ্ত ওটিপি যাচাই করলে অ্যাকাউন্ট সক্রিয় হবে। এরপর লগইন করে ভ্রমণের তারিখ, যাত্রার স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে টিকিট অনুসন্ধান করা যাবে।পছন্দের ট্রেন ও আসন নির্বাচন করে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট ডাউনলোড করা যাবে। একই সঙ্গে নিবন্ধিত ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে। পিডিএফ টিকিট মোবাইলে দেখিয়েই ভ্রমণ করা যাবে।বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরুএদিকে ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ৩ মার্চ থেকে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট অগ্রিম কেনা যাবে। কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই টিকিট পাওয়া যাচ্ছে।