• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৯:২৫ (04-Mar-2026)
  • - ৩৩° সে:
ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম, খান ট্রাভেলস বাসের চালক আব্দুল বাসেত এবং একজন অজানা পরিচয়ের পথচারী।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিল। সকাল সাড়ে ১০টার দিকে বালিয়া মোড়ে শেরপুরগামী খান ট্রাভেলস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় সেনাবাহিনীর ট্রাকের চালক ও এক পথচারীর মৃত্যু হয়।গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।