• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:১৪:০২ (17-May-2026)
  • - ৩৩° সে:
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি

সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় সাতসকালেই ঝরল স্বস্তির বৃষ্টি। তবে ঘর থেকে বের হওয়া মানুষদের কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে।১৭ মে রোববার সকাল পৌনে আটটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।এদিকে, অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচল ব্যাহত হয়। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে কাছাকাছি দোকান ও ভবনে আশ্রয় নিতে বাধ্য হন। যাদের সঙ্গে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি। বিশেষ করে প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।একজন বাসযাত্রী জানান, সকালে হঠাৎ করে বৃষ্টির কারণে কিছু ভোগান্তিতে পড়তে হয়েছে।আরেক নারী কর্মজীবী বলেন, ভোগান্তি হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।