• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৪৩:০২ (11-Jun-2026)
  • - ৩৩° সে:
আবারও বেড়েছে জ্বালানির দাম

আবারও বেড়েছে জ্বালানির দাম

ডেস্ক রিপোর্ট: ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।৩১ মে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা।উল্লেখ্য, গত ১৮ এপ্রিলও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।