• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৯:২৪ (04-Mar-2026)
  • - ৩৩° সে:
সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আজ এক বিশেষ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবেন। এই পদক্ষেপকে বিপ্লবোত্তর বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও নাগরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।এনসিপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এই প্রতিনিধিদলে থাকছেন আখতার হোসেন, সারোয়ার তুষার, জাবেদ রাসিন মনিরা শারমিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। প্রতিনিধিদলটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবেন বলে জানা গেছে।মূলত ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তদান এবং পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের ত্যাগকে সম্মান জানিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারই এই সনদের মূল ভিত্তি।