১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা রাত ৮টায়
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী-সহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা হবে আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায়।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান আন্দোলনরত ১১ দল সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।তিনি জানান, এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।