• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:০৬ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
বিরোধীদলীয় নেতার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ প্রতিনিধিদলের বৈঠক

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ প্রতিনিধিদলের বৈঠক

অনলাইন ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা, সমস্যা ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা করতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের একটি প্রতিনিধিদল বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।১৮ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভিএফজিবি’র প্রেসিডেন্ট অধ্যাপক হাসানাত এম. হুসাইনের নেতৃত্বে প্রতিনিধিদল এতে অংশ নেয়।প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আইনবিষয়ক নির্বাহী পরিচালক ব্যারিস্টার নজরুল খাসরু, অস্ট্রেলিয়া শাখার নির্বাহী পরিচালক ড. হুমায়ের চৌধুরী, কানাডাভিত্তিক নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী, লন্ডনভিত্তিক নির্বাহী সদস্য শাহিদা এইচ. হুসাইন, নিউইয়র্কভিত্তিক সদস্য ড. শওকত আলী এবং ঢাকা সমন্বয়ক ড. হান্নান মির্জা।বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সমস্যা, সম্ভাবনা এবং জাতীয় বাজেটে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল প্রবাসীদের জন্য সরকারি সেবা উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ সহজীকরণ এবং সম্পদ ব্যবস্থাপনায় আরও কার্যকর নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি তাদের অধিকার ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন।