মেয়েকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় 'প্রজেক্ট হল বেরি' সিনেমাটি দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে সিনেমাটি শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে। এরপর মেয়েকে নিয়ে হল ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র।সীমান্ত সম্ভারে প্রধানমন্ত্রীর উপস্থিতি সাধারণ দর্শকের মাঝে কৌতূহল ও উৎসাহের জন্ম দেয়। তাদের অনেককেই এসময় নিজেদের স্মার্টফোনে ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে দেখা গেছে।উল্লেখ্য, সাইন্স ফিকশনধর্মী সিনেমা 'প্রজেক্ট হেইল মেরি' মুক্তি পেয়েছে গত মাসে। আমেরিকান লেখক অ্যান্ডি উইয়ারের ২০২১ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে হলিউডের এই সিনেমাটি। বর্তমানে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের বেশ কয়েকটি শাখায় প্রদর্শিত হচ্ছে ‘প্রজেক্ট হেইল মেরি’।