খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।৫ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে।দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া; মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া;মেহেদী হাসান, ফেনী।তাদের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, ইরাক শোকপ্রকাশ করেছে।