• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩১:৩৯ (07-Apr-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে বেসরকারি ক্লিনিকে অভিযান, জরিমানা ৫ লাখ

নারায়ণগঞ্জে বেসরকারি ক্লিনিকে অভিযান, জরিমানা ৫ লাখ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।৬ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।অভিযান সূত্রে জানা যায়, মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা, স্টেরিলাইজেশনের ঘাটতি, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতার মতো নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া, পলি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সবিহীন কার্যক্রম, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, ইচ্ছামতো মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে র‍্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, “ তিনটি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।”