• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সকাল ০৮:২৪:৪৮ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত

ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে ৩৮ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ১১ মার্চ বুধবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।হাসপাতালে ভর্তি সেনারা ব্রেইন ট্রমা, আগুনে পোড়া ও শার্পনেল আঘাতে আক্রান্ত হয়েছেন। একজন সেনার অবস্থা গুরুতর; চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি পা কেটে ফেলতে হতে পারে।আহত ৩৮ সেনার মধ্যে ১৩ জনকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়েছে। টেক্সাসের ব্রুক আর্মি মেডিকেল সেন্টারে একজন, ওয়াশিংটনের কাছে ওয়াল্টারে রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ১২ জন এবং বাকিরা জার্মানির ল্যানস্টুল রিজিওয়ানল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, এই ৩৮ জনের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা গুরুতর।ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, কুয়েতে কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, যেমন: আর্মি সেন্ট্রালের ফরওয়ার্ড সদর দপ্তর ‘ক্যাম্প আরিফজান’, ইরাক সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ‘আলী আল সালেম’ বিমানঘাঁটি (যা ‘দ্য রক’ নামে পরিচিত) এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধে প্রতিষ্ঠিত ‘ক্যাম্প বুহেরিং’ যা বর্তমানে ইরাক ও সিরিয়ায় মোতায়েন সেনাদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে।যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অধিকাংশ হামলা প্রতিহত করা হলেও কিছু হামলা সফল হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল জানিয়েছেন, গত ১১ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।সূত্র: সিবিএস, আনাদোলু এজেন্সি