কুষ্টিয়া মেডিকেল কলেজে ১শ শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে মানব কঙ্কাল বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজে চালু হলো বনস্ ব্যাংক (মানব কঙ্কাল)। ১শ শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে মানব কঙ্কাল বিতরণ করা হয়েছে।১৮ জুন দুপুরে কলেজের হলরুমে উক্ত বনস ব্যাংকের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শহিদুল ইসলাম, পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক আনোয়ারুল কবির, জেলার সিভিল সার্জন শেখ কামাল হোসেনসহ অত্র মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বনস ব্যাংকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্যোক্তারা বলেন, এই বনস্ ব্যাংকের মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে মানব কঙ্কাল। এর ফলে মেডিকেল শিক্ষার্থীদের কমবে শিক্ষা ব্যায়, বাড়বে দক্ষতা। দূর হবে মানব কঙ্কাল বানিজ্যের মত অপরাধ মূলক কর্মকান্ড।আর এমন উদ্যোগ দেশের চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পদক্ষেপ, বলছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বনস্ ব্যাংকের এ উদ্যোগ এগিয়ে নিয়ে যাবে দেশের চিকিৎসা বিজ্ঞানকে, তৈরি হবে দক্ষ চিকিৎসক, এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা।