• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৫৩:৩২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।৮ জুন সোমবার সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে এ সময় আলোচনা হয়।মন্ত্রী বলেন, এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশ করবো, সেই নির্দেশনা দিয়ে দিয়েছি।