• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:০১:৪৯ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে

১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে

অনলাইন ডেস্ক: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) বা এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপি গ্যাস সিলিন্ডার কিনতে ভোক্তাদের খরচ হবে ১ হাজার ৮৮৫ টাকা, যা আগের দামের তুলনায় ৫৫ টাকা কম।২ জুন মঙ্গলবার এক বার্তায় নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি।নতুন ঘোষণায় প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।এর আগে সর্বশেষ গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে গত ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বৃদ্ধি করে দাম ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।ফলে চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল। সর্বশেষ ঘোষণায় সেই বৃদ্ধির আংশিক সমন্বয় করে দাম কিছুটা কমানো হলো।