মন্ত্রিসভায় যুক্ত হলেন আহমেদ আযম খান
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন।১২ মার্চ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।অ্যাডভোকেট আহমেদ আযম খান বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তাদের দুজনকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়ান।সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ায় স্বাভাবিক নিয়মে তারা আর মন্ত্রিসভায় দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে সৃষ্ট শূন্যতা পূরণে সরকার নতুন করে একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে।