• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০২:২০:১৭ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ জুন শনিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারা হলেন, ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ ক্যাডার জীবন (৩৪), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আলম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সোহেল (৪৪), ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল মিয়া (৪৫) এবং ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম কিংবা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”