• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০১:১৪ (30-Jun-2026)
  • - ৩৩° সে:
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, যুবক আটক

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, যুবক আটক

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।২৯ জুন সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান এ তথ্য জানান।আটক জনি একই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জনি দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও অশালীন মন্তব্য করছিলেন। সোমবারও তিনি একটি বিতর্কিত পোস্ট করেন। এদিন বিকেলে জনি নিজ বাড়ির সামনে অবস্থান করছেন এমন তথ্য পেয়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান বলেন, “বিষয়টি আমাদের নজরে আসার পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন বা উসকানি রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”