• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:২২ (25-Apr-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।২৫ এপ্রিল শনিবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, ডিপার্টমেন্ট অব স্টেট এই সিদ্ধান্ত কার্যকর করেছে এবং এর আওতায় বাংলাদেশও রয়েছে।বার্তায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থীসহ অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে।এর আগে গত ৪ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা গ্রহণ করছেন, তার একটি তালিকা প্রকাশ করেন।ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন শিরোনামের ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত ছিল, যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সুবিধা গ্রহণ করে।এ তালিকায় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল অন্তর্ভুক্ত ছিল।