• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৯:২৬ (18-May-2026)
  • - ৩৩° সে:
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার ৬ নং শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীদের মাঝে ১০ হাজার টাকার নগদ অনুদানের চেক ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে।১৮ মে সোমবার সকালে শারিকতলা বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ১৭টি দোকান ঘর পুড়ে গেলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মোর্শেদ কামাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারিকতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহানাজ পারভীন।জেলা পরিষদের প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এছাড়া ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।