• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ মার্চ ২০২৩ বিকাল ০৩:৫৮:২৪

বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
“বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত”

উত্তম কুমার, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ বুধবার সকাল সাড়ে এগারোটায় বাকেরগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রার আযোজন করা হয়।

Ad

এরপর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

আলোচনা সভায় বক্তারা নারীদের বিভিন্ন সাফল্য ও অগ্রযাত্রার কথা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার মিনু, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক,  মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল, আওয়ামী লীগ নেতা বরুণ কুমার সাহা, জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্রসহ আরও অনেকে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us