• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৩৯:০০ (20-May-2026)
  • - ৩৩° সে:

ইবোলা বিধিনিষেধ সত্ত্বেও কঙ্গোকে বিশ্বকাপ খেলার অনুমতি যুক্তরাষ্ট্রের

২০ মে ২০২৬ সকাল ০৯:৪৪:৫৪

ইবোলা বিধিনিষেধ সত্ত্বেও কঙ্গোকে বিশ্বকাপ খেলার অনুমতি যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক: ইবোলার প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেও, ডিআর কঙ্গোর ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

২০ মে বুধবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

Ad
Ad

যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন— এমন নাগরিকরা আপাতত দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ডিআর কঙ্গো দলের জন্য বিশেষ ছাড় রাখা হচ্ছে।

Ad

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, দলটি বর্তমানে ইউরোপে অনুশীলনে রয়েছে। ফলে অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নাও হতে পারে। তবে কেউ যদি সম্প্রতি ডিআর কঙ্গো সফর করে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে তাকে কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও আইসোলেশন প্রটোকলের মধ্য দিয়ে যেতে হবে।

তবে এই ছাড় শুধু খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য হবে। ডিআর কঙ্গোর সাধারণ সমর্থকদের জন্য কোনো বিশেষ অনুমতি থাকছে না বলেও স্পষ্ট করেছে ওয়াশিংটন।

আগামী ১৭ জুন টেক্সাসে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডিআর কঙ্গো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে আরও কমলো স্বর্ণের দাম
দেশে আরও কমলো স্বর্ণের দাম
২০ মে ২০২৬ সকাল ১১:০২:৩৫






Follow Us