• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪৩:০০ (10-May-2026)
  • - ৩৩° সে:

মিরাজের ফাইফারে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

১০ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:১০

মিরাজের ফাইফারে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ গড়ার পর বোলিংয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করেছে স্বাগতিকরা। ফলে ২৭ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৩৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।

১০ মে রোববার দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। ওপেনার মাহমুদুল হাসান জয় ১০ বলে ২ রান করে অপরাজিত আছেন। আর সাদমান ইসলাম ১ বল খেলে এখনো রান করেননি।

Ad
Ad

বৃষ্টির আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৪৯ রান। তবে বৃষ্টির পর দ্রুত উইকেট হারিয়ে শেষ চার উইকেটে মাত্র ৬৪ রান যোগ করতে পারে সফরকারীরা।

Ad

পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন ওপেনার আজান আওয়াইস। ১৬৫ বলে ১৪ চার মেরে ১০৩ রান করেন তিনি। তাকে ফিরিয়ে ১০৪ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

এরপর পাকিস্তান কিছুটা চাপে পড়ে। দলীয় ২১০ থেকে ২৩0 রানের মধ্যে অধিনায়ক শান মাসুদ (৯), সাউদ শাকিল (০) এবং আব্দুল্লাহ ফজল (৬০) ফিরে যান।

তবে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ১১৯ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরায়। রিজওয়ান ৭৯ বলে ৫৯ রান করার পর তাকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

বৃষ্টির পর ছন্দে ফেরেন নাহিদ রানা। তিনি ৫৮ রান করা সালমান আগাকে আউট করে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে দেন।

শেষদিকে নোমান আলী ২, শাহিন আফ্রিদি ১৩ ও হাসান আলী ৬ রান করে আউট হন। মোহাম্মদ আব্বাস ৬ রানে অপরাজিত থাকেন। এতে ৩৮৬ রানেই থামে পাকিস্তানের প্রথম ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে এবং নাহিদ রানা একটি উইকেট শিকার করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us