• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৬:৪৬ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

রাতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৩:৪২

রাতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইউরোপ সেরার লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। এই ম্যাচে গানারদের আতিথ্য দেবে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

২৯ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে।

Ad
Ad

ইউরোপ সেরার ট্রফি কখনও না জিতলেও এখন পর্যন্ত অ্যাটলেটিকো তিনবার এবং আর্সেনাল ২০০৬ সালে একবার ফাইনাল খেলেছে।

Ad

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষে থেকে শিরোপার পথে হাঁটছে আর্সেনাল। অপরদিকে, লা লিগায় শিরোপা হাতছাড়া হলেও ইউরোপ সেরার মঞ্চে দুর্দান্ত ছন্দে আছে সিমিওনের দল।

কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে পরাজিত করে সেমির টিকিট কাটে অ্যাটলেটিকো। অন্যদিকে, স্পোর্টিংকে দুই লেগে ১-০ ব্যবধানে পরাজিত করে আর্সেনাল।

দুই দলের সাম্প্রতিক ফর্ম ও কৌশলী লড়াইয়ে আজ এক জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:৩৬




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬



হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


Follow Us