স্পোর্টস ডেস্ক: স্ট্যামফোর্ড ব্রিজে দর্শকদের জন্য ছিল শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ১০ জনের ওয়েস্ট হ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। প্রথমার্ধে দুই গোল হজম করেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে ব্লুজরা।

৩১ জানুয়ারি শনিবার চেলসির ঘরের মাঠে ম্যাচের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের জন্য। সপ্তম মিনিটেই অ্যারন ওয়ান-বিসাখার পাস থেকে জারোড বোয়েন গোল করলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম।


৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। এবারও অ্যাসিস্ট করেন ওয়ান-বিসাখা, গোলটি করেন সামারভিল্লে। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ওয়েস্ট হ্যাম।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একেবারে ভিন্ন চেহারায় দেখা যায় চেলসিকে। লাগাতার আক্রমণে চাপে পড়ে অতিথিরা। ৫৭ মিনিটে ওয়েসলি ফোফানার পাস থেকে গোল করে ব্যবধান কমান জোয়াও পেদ্রো।
গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্লুজরা। এর ফল মেলে ৭০ মিনিটে। মার্ক কুকুরেয়া গোল করলে ম্যাচে সমতা ফেরে। তখন মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্রতেই শেষ হবে।
তবে শেষ মুহূর্তে নায়ক হয়ে ওঠেন এনজো ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ে জোয়াও পেদ্রোর পাস থেকে জয়সূচক গোল করে চেলসির নাটকীয় জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available