• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৪০ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল পেল ১২ শিশু-কিশোর

২৬ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৭:২৬

৪০ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল পেল ১২ শিশু-কিশোর

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল ১২ শিশু-কিশোর। তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

Ad

২৫ এপ্রিল শুক্রবার বিকেলে পৌরসভার সোবহানবাগের আদর আপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদ ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি, প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছে। তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এমএম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো. অলিউর রহমান উজ্জ্বল।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, যুবদল নেতা ইউনুস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১


Follow Us