• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টানা ৪১ দিন নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর

৪ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৫৮:০১

টানা ৪১ দিন নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর। সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার সহদেবপুর গ্রামের প্রবাসী সোহাগ মিয়াজী।

Ad

সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ শিশু-কিশোর। তাছাড়া আরও ১০ জনকে পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়ায় নগদ অর্থ ও পুরস্কার দেয়া হয়।

Ad
Ad

প্রবাসী সোহাগ মিয়াজী ও যুব সমাজের উদ্যোগে সহদেবপুর নুরানিয়া হাফেজিয়া মাদরাসায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ এপ্রিল বুধবার স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়।

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সোহাগ মিয়াজীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল হোসেন, নাজমুল বকাউল, ডা. মফিজুর রহমান, মো. নাছির, আল আমিন, জাকির হোসেন, জয়নাল আবেদীন, রাসেল আহমেদ সোহাগ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us