• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১৬:৫০ (08-May-2026)
  • - ৩৩° সে:

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

৮ মে ২০২৬ বিকাল ০৩:৩৪:৫৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন।

৮ মে শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

Ad
Ad

এ সময় নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।

Ad

সংবাদ সম্মেলনে রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় ১০০ জন পোশাকশ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন। তারা দলটির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।

আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আজ আমরা ৩৫ জন নেতার নাম ঘোষণা করছি। তাদের নেতৃত্বে প্রায় ৩০০ নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। ধারাবাহিক যোগদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরে এই কার্যক্রম চলছে।’

এনসিপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের সাবেক নেতা নাকিবুর রহমান, ডক্টর আব্দুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ডা. আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার লাইজুসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us