• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩৪:৫৮ (07-May-2026)
  • - ৩৩° সে:

টোকিওর ভাইস গভর্নরের সাথে বিরোধীদলীয় নেতার বৈঠক

৭ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৩৭

টোকিওর ভাইস গভর্নরের সাথে বিরোধীদলীয় নেতার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

৭ মে বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত এ বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

Ad
Ad

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

Ad

ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর ব্যবসা ও নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। একই সঙ্গে বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ব্যবস্থাপনা প্রয়োগের বিষয়ে পরামর্শ দেন তিনি।

এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদও ব্যক্ত করেন উভয়পক্ষ।

পরে টোকিও শহরের আধুনিক নাগরিক সুবিধা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থা এবং স্মার্ট সিটি কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us