• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৫৫:৩১ (03-May-2026)
  • - ৩৩° সে:

জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমিরের

৩ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৬

জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট: জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রবাসে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

৩ মে রোববার জাপানের সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে ইসলামিক মিশন জাপান আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ডা. শফিকুর রহমান বলেন, জাপান কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সময়নিষ্ঠার জন্য বিশ্বে অনন্য উদাহরণ। এসব মূল্যবোধ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

Ad

তিনি আরও বলেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্কৃতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন।

জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশটি বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে আসছে। প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, সততা ও শৃঙ্খলার মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র-গণআন্দোলন দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই পরিবর্তনকে টেকসই করতে প্রবাসীদের জ্ঞান, অভিজ্ঞতা ও সম্পদ কাজে লাগানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান। সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ।

দিনব্যাপী এ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জাপানি সমাজে ইসলামের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us