• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৩:২৪ (03-May-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতা বাড়ায় এমন অধ্যাদেশগুলো বিএনপি আইন করেছে: হান্নান মাসউদ

৩ মে ২০২৬ বিকাল ০৪:৫১:০৭

ক্ষমতা বাড়ায় এমন অধ্যাদেশগুলো বিএনপি আইন করেছে: হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট: বর্তমান জাতীয় সংসদকে প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি অভিযোগ করেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগগুলো পাশ না করে বরং ক্ষমতা বাড়ায় এমন আইনগুলোই কার্যকর করা হচ্ছে।

৩ মে রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

আবদুল হান্নান মাসউদ বলেন, সংসদের প্রথম অধিবেশনের পর থেকেই তিনি এ সংসদকে প্রতারণার বলে উল্লেখ করে আসছেন।

Ad

তিনি বলেন, ‘যে অধ্যাদেশগুলো আইন হলে সরকারের ক্ষমতা বাড়ে, সেগুলো দ্রুত আইনে পরিণত করা হয়েছে। কিন্তু যেগুলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করত, সেগুলো ল্যাপস করে বাতিল করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত স্থানীয় প্রতিনিধিদের অপসারণে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা বর্তমান সরকার আইনে পরিণত করেছে। এর ফলে ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়াই স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণের সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এতে করে সরকারের অপছন্দের বিরোধী প্রতিনিধিদের সরিয়ে নিজেদের পছন্দের প্রশাসক বসানোর পথ তৈরি হয়েছে।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, বিএনপির প্রস্তাব অনুযায়ী গঠিত পুলিশ কমিশন সরকারে যাওয়ার পর আর দলটির পছন্দ হচ্ছে না। একইভাবে গুম কমিশন বাতিল ও সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মতো বিষয়েও অবস্থান পরিবর্তনের অভিযোগ তোলেন তিনি।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি এ ইস্যু থেকেও সরে গেছে। ফলে তার দল আবারও নতুন সংবিধানের দাবিতে আন্দোলনে ফিরে যাবে বলে ইঙ্গিত দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us