ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতার মধ্যেই দেশে মূল্য সমন্বয়ের নামে দাম বাড়ানোর ঘোষণাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৮ এপ্রিল শনিবার রাত ১০টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।


পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত এ দাম আজ ১৯ এপ্রিল রোববার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available