• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩৪:৪১ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

লীগ-লাঙ্গল-ধানের শীষ ও ভারত মিলেমিশে একাকার: নাসীরুদ্দীন পাটোয়ারী

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:৫৫

লীগ-লাঙ্গল-ধানের শীষ ও ভারত মিলেমিশে একাকার: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: শাপলা কলি প্রতীকের বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি এবং ভারত মিলেমিশে একাকার হয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

নাসীরুদ্দীন বলেন, “ভোটাররা আমাদের প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দিচ্ছেন। সারাদেশেই একই অবস্থা। এ কারণে এনসিপির ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। যতই ভয় দেখানো হোক জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এই নির্বাচন করবে এবং সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

Ad

তিনি আরও বলেন, “শাপলা কলির বিরুদ্ধে আওয়ামী লীগ, লাঙ্গল, ধানের শীষ ও ভারত মিলেমিশে একাকার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারপরও এনসিপির জয়লাভ করবে, সরকার গঠন করার পরে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের এদেশ থেকে বের করা হবে। চাঁদাবাজ-দুর্নীতিবাজদের এদেশের ঠাঁই হবে না। আমরা চাঁদাবাজদের হাড় ভেঙে দেবো।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০


বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮






Follow Us