• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ রাত ০৮:০১:০৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-১১ আসন

এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৬:২৬

এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

নিজস্ব প্রতিবেদক: দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

Ad
Ad

এর আগে গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অপরদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন নাহিদ ইসলাম। রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২১


শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৫৫

মতলবে বিদেশি পিস্তলসহ আলোচিত বেজি সুজন গ্রেফতার
মতলবে বিদেশি পিস্তলসহ আলোচিত বেজি সুজন গ্রেফতার
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৩




রাঙামাটিতে নির্বাচনী ডিউটির সময় আনসারের মৃত্যু
রাঙামাটিতে নির্বাচনী ডিউটির সময় আনসারের মৃত্যু
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:১৫



Follow Us