• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:১৩:৪৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মাকে দেখে এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

২৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:১১:৩৯

মাকে দেখে এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মা খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন হয়েছেন তারেক রহমান। এখান থেকে গাড়িবহর নিয়ে তিনি তার গুলশানের বাসভবনে যাবেন।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর গাড়িবহরটি রওনা হয়।

Ad
Ad

এর আগে, বিকেল ৫টা ৫৩ মিনিটে রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। বিকেল সাড়ে ৪টার দিকে মঞ্চ থেকে নেমে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

Ad

এদিন বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার মাটিতে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পূর্বে তারেক রহমান জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

উল্লেখ্য, বুধবার তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন। এসময় তার সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন নেতাও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২০ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৭:৩৩





Follow Us