• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫৩:১৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: রিজভী

৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪১:১০

বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।

রিজভী বলেন, ‘অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশে আজ সবাই দোয়া করছেন, তিনি যাতে সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন।’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও উপসানলয়ে দোয়া এবং মোনাজাত করা হবে বলেও জানান রিজভী।

বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us