• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:১২:১০ (21-May-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

২১ মে ২০২৬ বিকাল ০৫:৫০:২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বলাখাল বাজারে বাস স্টপেজকে কেন্দ্র করে এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক ও শ্রমিক নেতারা। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন।

চাঁদপুরের বলাখাল বাজারে বোগদাদ ও আইডি পরিবহন বাসের স্টপেজের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন বাস শ্রমিককে মারধর এবং বাসে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতারা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। এতে করে দূরপাল্লা ও স্থানীয় রুটের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

আমাদের শ্রমিকদের ওপর হামলা করা হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।

বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনের সংকট তৈরি হয়েছে। জরুরি কাজে বের হওয়া মানুষ পড়েছেন বিপাকে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন যাত্রীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০








অভিনেতা দিলু মজুমদার আর নেই
অভিনেতা দিলু মজুমদার আর নেই
২১ মে ২০২৬ বিকাল ০৪:৪০:৫৭

Follow Us