• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:১২:৪৮ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

গুজব ও অপতথ্য রুখতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৪:১৮

গুজব ও অপতথ্য রুখতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ডেস্ক রিপোর্ট: বর্তমান বিশ্বে তথ্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তির এই যুগে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। তাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সত্য, যাচাইকৃত এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

১ জুলাই বুধবার সকালে খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেন্টার ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘বর্তমান যুগে দায়িত্বশীল তথ্য পরিবেশন সময়ের অপরিহার্য দাবি। আমি বিশ্বাস করি, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সত্য-নির্ভর ও যাচাইকৃত তথ্য প্রচারের একটি নির্ভরযোগ্য মাধ্যম হবে। একই সঙ্গে এটি বাহিনীর সাফল্য, উদ্ভাবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরবে।’

সড়ক ও রেল খাতের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের মহাসড়ক, সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও স্থানীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জাতীয় সংকটে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। অথচ তাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান জনসম্মুখে যথাযথভাবে উঠে আসে না।’

হাবিবুর রশিদ বলেন, এই প্ল্যাটফর্মটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হলে এটি শুধু বাহিনীর সংবাদই প্রচার করবে না, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সফলতার গল্পও জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। যোগাযোগ অবকাঠামোর এই অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জুনে রেমিট্যান্স এলো ২৮১ কোটি ডলার
জুনে রেমিট্যান্স এলো ২৮১ কোটি ডলার
১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০০:০৬






এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



Follow Us