• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৪:১৩ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

২৯ জুন ২০২৬ বিকাল ০৩:৩০:৪৬

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট: বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় মন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। চিত্রকলার বিকাশ, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর শিল্পকর্ম, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রস্থান জাতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২৯ জুন ২০২৬ বিকাল ০৫:১৬:১১







মেহেরপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
মেহেরপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
২৯ জুন ২০২৬ বিকাল ০৩:০৬:৫৪


Follow Us