• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৪৮ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ জুন ২০২৬ বিকাল ০৪:৪১:৫৩

দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

১৪ জুন রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করে। গত বছরের ১১ এপ্রিল পাঠানো ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে এবং সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে গ্রেফতারের অনুরোধ জানায়।

তিনি জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবহিত করে যে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দেশটির পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তিনি আরব আমিরাতে রয়েছেন।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, আমিরাতের এনসিবি জানিয়েছে যে গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের সংশ্লিষ্ট ধারায় মামলা বিচারাধীন রয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিরাত সরকারের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবো।’

তিনি আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০


হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:২৮




Follow Us