অনলাইন ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় বহুল প্রতীক্ষিত পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ জুন শনিবার বেলা ১১টায় চকরিয়ার পিএমখালীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।
এর আগে, আজ সকাল ১০টায় একদিনের রাষ্ট্রীয় সফরে বিশেষ বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিনী ডা. জোবায়দা রহমান। বিমানবন্দরে তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ।
কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সড়ক পথে সরাসরি চকরিয়ার পিএমখালীতে যান এবং পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি পুনঃখননের ফলে অঞ্চলের জলবদ্ধতা নিরসন এবং কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।
এরপর চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে পরিবেশ রক্ষায় সরকারের বিশেষ উদ্যোগ 'দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ' কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, কক্সবাজারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও মতবিনিময় শেষে আজ রাতের ফ্লাইটেই সস্ত্রীক ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available