• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:০৬:৩৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

২৮ মে ২০২৬ দুপুর ১২:২০:০৪

তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৮ মে বৃহস্পতিবার তার এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দেশজুড়ে লাখো মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব পালন করেন।

মোদি আরও বলেন, এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে তুলে ধরে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বার্তায় তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী বলেও জানান তিনি।

চিঠির শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us