• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:৩৭:১১ (23-May-2026)
  • - ৩৩° সে:

আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৩ মে ২০২৬ সকাল ০৭:৫১:০১

আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৩ মে শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় তিনি সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন।

দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোতে স্বল্প বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিনি তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ সরকারি অফিস খোলা
আজ সরকারি অফিস খোলা
২৩ মে ২০২৬ সকাল ১০:২৮:২৮






Follow Us