• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:২৮:৫৭ (18-May-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ডের হাই কমিশনারের সাক্ষাৎ

১৮ মে ২০২৬ দুপুর ০২:৪৩:৫৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ডের হাই কমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন।

১৮ মে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

Ad

বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে নিউজিল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন হাই কমিশনার ডেভিড পাইন।

এছাড়া, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ব পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ মে ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩









Follow Us