• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:৩৮ (17-May-2026)
  • - ৩৩° সে:

গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু

১৭ মে ২০২৬ বিকাল ০৪:১৮:৩৪

গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ১ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।

১৭ মে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিত হামে ২৪৩ শিশু আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।

Ad

আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু।

এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু
১৭ মে ২০২৬ বিকাল ০৪:১৮:৩৪







Follow Us