ডেস্ক রিপোর্ট: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে ২ শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং পরিচালক ফারহানা রহমান।

আগামী ১৭ মে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নাম ফিল্ম আর্কাইভের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে সৃজনশীলভাবে তুলে ধরার লক্ষ্যে চিত্রাঙ্কন শেষে আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available